৯৯ শিশুর মৃত্যু: তরল ওষুধ নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ১৫:১৭আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৬:১৩

ইন্দোনেশিয়ায় সিরাপ ও তরল জাতীয় ওষুধ খেয়ে কিডনি জটিলতায় প্রায় ১০০ শিশু’র মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থানে দেশটির সরকার। ইতোমধ্যে তরল ও সিরাপ জাতীয় সব ধরনের ওষুধ বিক্রি’র পাশাপাশি বাজারজাতকরণ বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কয়েক সপ্তাহ আগে আফ্রিকার গাম্বিয়া কাশির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যুর ঘটনার পর ইন্দোনেশিয়ার এ খবর এলো। এমন স্পর্শকতার ঘটনায় দেশটি জানিয়েছে, তীব্র কিডনি জটিলতায় (একেআই) চলতি বছর এ পর্যন্ত ৯৯ শিশু মারা গেছে।

যে ওষুধে মৃত্যু হয়েছে তা আমদানি করা নাকি স্থানীয়ভাবে উৎপাদিত তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, তারা শিশুদের মধ্যে (একেআই) এর প্রায় ২০০ কেইস পেয়েছে। এদের বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী।

সিরাপ সংক্রান্ত ওষুধে কিডনি জটিলতায় শিশু মৃত্যুতে ইতোমধ্যে বিস্তর তদন্ত শুরু করেছে সরকার। কিছু দিন আগেই জ্বর ও কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যু হয় বলে জানা যায়। এ ঘটনায় ভারতীয় প্রতিষ্ঠান মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপের মধ্যে অতিরিক্ত মাত্রায় ডাই-ইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া যায়। চারটি সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম