ইমরান খানকে সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ১৫:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৭:৩২

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। শুক্রবার সর্বসম্মত সিদ্ধান্তে তোষাখানা দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবারের রায়কে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রায়কে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে। শুধু তা-ই নয়, রায়ের বিরুদ্ধে ইমরান খান ও তার সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছে পিটিআই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসেছে, তোষাখানা মামলায় ইসিপির পাঁচ সদস্যের একটি বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, অপরাধ প্রমাণিত হওয়ায় ইমরান খান জাতীয় পরিষদের সদস্য হওয়ার অযোগ্য।

গত আগস্টে ইমরানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) একজন সদস্য। তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, বিদেশিদের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করেন দেন তিনি। এমনকি ঘোষণাপত্রে সম্পদ প্রকাশও করেননি তিনি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম