ইন্দোনেশিয়ায় ২৪০ আরোহীবাহী নৌযানে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২২, ১২:২১আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:২১

ইন্দোনেশিয়ায় ২৪০ জন আরোহীবাহী একটি নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি গন্তব্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে নৌযানটি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

কেএম এক্সপ্রেস ক্যান্টিকা ৭৭ নামের নৌকাটি পূর্ব নুসা টেংগারা প্রদেশের কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিল। মাঝপথে এটিতে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে।

নৌযানটির ২৪০ আরোহীর মধ্যে ২৩০ জন যাত্রী এবং বাকী ১০ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। এ সময় উদ্ধারকর্মী এবং আশেপাশে থাকা অন্যান্য জাহাজের উদ্ধারকারীরা মিলে ২২৬ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়।

/এমপি/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান