দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৫১

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ০০:১২আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:০৪

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবের জনসমাগমে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাতে দেশটির রাজধানী সিউলের ইটাইওনে এই ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা ইওনহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনার ভিডিওতে দেখা গেছে রাস্তায় অনেকের মরদেহ পড়ে আছে। স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চই সুঙ-বিওম বলেছেন, হ্যালোইন উৎসবের আয়োজনে একটি সংকীর্ণ গলিতে বিপুল সংখ্যক মানুষ পড়ে গেলে স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে এই পদদলনের ঘটনা ঘটে।

উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে এই পদদলনের ঘটনা ঘটে

দেশটির জাতীয় দমকল সংস্থার এক কর্মকর্তা মুন হিয়ু-জু বলেন, পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। ফলে আমরা এখনও আহতদের নির্দিষ্ট সংখ্যা জানার চেষ্টা করছি।

হতাহত বিদেশিদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়ল সিনিয়র কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং ঘটনাস্থলে জরুরি মেডিক্যাল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটিই প্রথম মাস্ক ছাড়া ঘরের বাইরের হ্যালোইন উৎসব। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ রাতে উৎসবের জন্য বের হয়েছিলেন।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় অনেক মানুষ আশঙ্কা করেছিলেন যে, ইটাইওনে মানুষের প্রচণ্ড ভিড়। এতে তারা অনিরাপদ বোধ করছেন।

/এফআর/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম