পুতিনের মন্তব্যের পর অবস্থান স্পষ্ট করলো দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ২০:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২০:১৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্যের পর ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, তার দেশ ইউক্রেনে কোনও প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার তরফে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলে সেটি মস্কোর সঙ্গে সিউলের দ্বিপাক্ষিক সম্পর্ককে ধ্বংস করে দেবে।

সিউলের তরফে এই ধরনের পদক্ষেপ রাশিয়ার উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানোর সমতুল্য পদক্ষেপ বলেও মন্তব্য করেন পুতিন।

রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউন সুক-ইওল বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানিয়ে আমরা ইউক্রেনকে মানবিক ও শান্তিপূর্ণ সহায়তা দিয়েছি। কিন্তু কখনও প্রাণঘাতী অস্ত্র বা এ জাতীয় কোনও জিনিস দেইনি। আমরা রাশিয়াসহ দুনিয়ার সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম