মঙ্গলবার পুনরায় লংমার্চ শুরুর ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১২:৩৭আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১২:৩৭

পাঞ্জাবের ওয়াজিরাবাদে হামলার পর থেমে যাওয়া লংমার্চ মঙ্গলবার পুনরায় রাজধানী অভিমূখে যাত্রা শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বন্দুকধারীর হামলায় ইমরানসহ কয়েকজন নেতা আহত হওয়ার ঘটনায় লংমার্চের এগিয়ে যাওয়া বন্ধ ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রবিবার লাহোরের একটি হাসপাতাল থেকে ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন ইমরান খান। হামলায় পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর এই হাসপাতালেই তার চিকিৎসা চলে। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ইমরান খান বলেন, ওয়াজিরাবাদের যেখানে আমি ও অপর ১১ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, যেখানে মোয়াজ্জেম শহীদ হয়েছিলেন, মঙ্গলবার সেখান থেকেই আমাদের যাত্রা পুনরায় শুরু হবে।

৭০ বছর বয়সী ইমরান খান বলেছেন, তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় লংমার্চে যোগ দেবেন না। কিন্তু লংমার্চ যখন রাওয়ালপিন্ডি পৌঁছাবে তখন তিনি তাতে হাজির হবেন।

এর আগে বৃহস্পতিবার লং মার্চে হামলার ঘটনায় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক শীর্ষ সেনা কর্মকর্তা জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করেন সাবেক এ তারকা ক্রিকেটার। ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কোনও কর্মকর্তা জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের