‘অভিনয়ে শাহরুখ ও সালমানকে পেছনে ফেলেছেন ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৪:৪৩

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের লংমার্চ ব্যর্থ হয়েছে করেছেন উল্লেখ জমিয়ত উলেমা-ই-ইসলাম (এফ) দলের প্রধান মাওলানা ফজলুর রহমান। রবিবার তিনি আরও দাবি করেছেন, ইমরানকে হত্যার চেষ্টায় হামলা হলো পিটিআই কর্তৃক ‘নতুন নাটক’ মঞ্চায়ন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে।

ফজলুর রহমান বলেন, একটি নতুন নাটক মঞ্চস্থ হয়েছে। প্রথম যখন আমরা খবর শুনি তখন উদ্বেগ ছিল, আমরা সমবেদনা প্রকাশ করেছি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে, অভিনয়ে শাহরখ খান ও সালমান খানকে পেছনে ফেলে দিয়েছেন ইমরান খান।

শাহবাজ শরিফ সরকারকে কঠোর হতে বলেছেন দাবি করে ফজলুর রহমান বলেন, পাকিস্তানকে নিয়ে কাউকে খেলা করতে দেওয়া উচিত না। তাদের প্রতি এখন আর কোনও নমনীয় আচরণ করা হবে না।

বৃহস্পতিবার লংমার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছালে বন্দুকধারীর গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান। লাহোরে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন তিনি।

হামলার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও শীর্ষ আইএসআই কর্মকর্তা মেজর জেনারেল ফয়সল নাসেরকে দায়ী করেছেন ইমরান খান।

রবিবার তিনি ঘোষণা দিয়েছেন যে, মঙ্গলবার হামলা স্থল থেকেই লংমার্চ পুনরায় ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবে। তবে তিনি থাকবেন না। লংমার্চ রাওয়ালপিন্ডি পৌঁছার পর তিনি তাতে অংশগ্রহণ করবেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম