ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ১৫৪ রোহিঙ্গা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১১:৫১আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:৫১

আন্দামান সাগরে একটি ডুবন্ত নৌকায় ১৫৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামের জ্বালানি সরবরাকারী একটি জাহাজ। ইতোমধ্যে তাদের মিয়ানমারের নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে রয়টার্স।

‘হাই ডুয়ং ২৯’ জাহাজটি সিঙ্গাপুর থেকে মিয়ানমার যাওয়ার পথে বুধবার উপকূলের ৪৫৮ কিলোমিটার দক্ষিণে ওই নৌকাটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করা হয়। ভিটিসিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে থাকা রোহিঙ্গাদের উদ্ধারের এক ঘণ্টা পর তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। উদ্ধার ১৫৪ জনের মধ্যে ৪০ জন নারী ও ৩১ শিশু রয়েছে।

বৃহস্পতিবার তাদেরকে মিয়ানমার নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের এখন কোথায় নেওয়া হয়েছে, এ বিষয়ে মিয়ানমারের জান্তার মুখপাত্রের কাছ থেকে রয়টার্স কিছু জানতে পারেনি। মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ২০১৭ সালে পালিয়ে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। সব মিলিয়ে দেশটিতে থেকে ১১ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে।

প্রায় মিয়ানমার ছেড়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশে নৌকায় পালিয়ে যাওয়ার সময় আটক হচ্ছে রোহিঙ্গারা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম