পাকিস্তানে জিম্মি দশার অবসান, সেনা অভিযানে নিহত ২৫ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২৩:১৮

পাকিস্তানের বান্নু শহরে কাউন্টার টেরোরিজমের একটি বন্দিশালায় অবস্থান নেওয়া ৩৫ জঙ্গির মধ্যে ২৫জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। সেন্টারটি জঙ্গিমুক্ত করার অভিযানের সময় এক জিম্মি এবং দুই কমান্ডো নিহত হয়েছেন। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাউন্টার টেরোরিজমের এই বন্দিশালায় জঙ্গিদের রেখে জিজ্ঞাসাবাদ করা হত। রবিবার সেখানে অবস্থানরত জঙ্গিরা কর্মকর্তাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে বন্দিশালার নিয়ন্ত্রণ নেয়। এর ফলে দুই দিনের জিম্মি দশা দেখা দেয়। মঙ্গলবার সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর কমান্ডোরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে লিখেছেন, জঙ্গিদের পুনর্জন্ম আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমাদের সাহসী নিরাপত্তাবাহিনী এই হুমকি মোকাবিলায় সক্ষম।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ মঙ্গলবার বলেছেন, বন্দিশালা দখলে নেওয়া ৩৫ জঙ্গির মধ্যে সাতজন আত্মসমর্পণ করেছে। তিনজনকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। সেখানে জিম্মি থাকা এক নিরাপত্তা কর্মকর্তা অভিযানের সময় নিহত হয়েছেন।  

এর আগে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সব জঙ্গি নিহত হয়েছে এবং সব জিম্মিদের মুক্ত করা হয়েছে। কিন্তু পরে তিনি চূড়ান্ত হতাহতের সংখ্যা ও অভিযানের বিস্তারিত তথ্য সংশোধন করেছেন।

সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য জিম্মি দশা নিয়ে প্রথম বিস্তারিত সরকারি মন্তব্য। জঙ্গিরা বন্দিশালার নিয়ন্ত্রণ নেওয়ার সময় নিরাপত্তাবাহিনীর দুই সদস্যকে হত্যা করেছিল। অভিযানের সময় আরও দুই কমান্ডো নিহত হয়েছে।  

মুখপাত্র বলেছেন, এক জঙ্গি তাকে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাকে ইট দিয়ে পরাস্ত করে তার অস্ত্র কেড়ে নেয়। পরে অপর জঙ্গিরা বন্দিশালার গুদাম ভেঙে অত্যাধুনিক অস্ত্র বের করে নেয়।

তিনি বলেন, শর্তহীনভাবে জঙ্গিদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সাড়া দেয়নি। জঙ্গিরা নিরাপদে আফগানিস্তানে যাওয়ার দাবি করেছিল। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি প্রত্যাখ্যান করেছে।

জঙ্গিদের সঙ্গে দুই দিনের অচলাবস্থা আলোচনায় সমাধানে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার অভিযান চালায় সেনাবাহিনীর কমান্ডোরা। এতে দশ সেনা ও তিন কর্মকর্তা আহত হয়েছেন।

অভিযানে তুমুল লড়াই হয়েছে বলে উল্লেখ করেছেন সেনাবাহিনীর মুখপাত্র। স্থানীয় বাসিন্দারা বন্দিশালা থেকে বিস্ফোরণ ও আকাশে হেলিকপ্টার ওড়ার কথা জানিয়েছেন।

বন্দিশালা দখল করা জঙ্গিদের বেশিরভাগ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। আফগান তালেবানের সঙ্গে টিটিপির সম্পর্ক রয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম