যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপে ক্ষোভ চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৬:০৩

তাইওয়ানকে সামরিক সহায়তা দান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নতুন একটি উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে চীন। শনিবার ওয়াশিংটনের পদক্ষেপকে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ২০২৩ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা আইনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে তাইওয়ানের প্রতি মার্কিন সামরিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ওয়াশিংটনের পদক্ষেপে বেইজিং জোরালো অসন্তোষ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে চীনের কঠোর মনোভাবের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

বেইজিংয়ের দিক থেকে ক্ষোভ প্রকাশ করা হলেও ওয়াশিংটনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাইওয়ান।

অন্যদিকে বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার গুরুতর ক্ষতি করবে।

এর আগে শুক্রবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ অতিক্রম না করার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। এদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তাদের ‘পুরনো একতরফা মাস্তানির রুটিন’ বন্ধ করতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, চীনের অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু বেইজিংয়ের বৈধ উদ্বেগে অবশ্যই ওয়াশিংটনকে মনোযোগ দিতে হবে।

উল্লেখ্য, তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। তারা মনে করে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তাইওয়ানকে শক্তিশালী করছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম