ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থানে অনড় চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ২২:০৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ২২:০৫

ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে চীন। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

চীনের রাজধানী থেকে ভিডিও লিঙ্কে একটি সম্মেলনে যুক্ত হয়ে ওয়াং ইয়ি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের সম্পর্কের অবনতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের ভুল চীননীতি বেইজিং দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার ইস্যুতে চীনের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে পশ্চিমারা। চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উৎপীড়নের অভিযোগ এনেছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। একই সঙ্গে তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন সংকটের ইস্যুতে আমরা নিয়মিত মৌলিক নিরপেক্ষতার নীতি ঊর্ধ্বে তুলে ধরেছি, আমরা কোনও পক্ষকে সমর্থন করিনি কিংবা সংঘাত বৃদ্ধিতে ভূমিকা রাখিনি। পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের সবচেয়ে কম চেষ্টা করছে চীন।

তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করলে দ্বিপক্ষীয় আস্থা ও সহযোগিতা উপকৃত হবে।

চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুত ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে বলেও মন্তব্য করেছেন ওয়াং ইয়ি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম