চীন থেকে আগতদের করোনা পরীক্ষা করাতে হবে: জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৯

চীনে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি থেকে আগতদের করোনা পরীক্ষার নিয়ম করেছে জাপান। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফুমিও কিশিদা বলেন, চীনে কোভিডের দ্রুত বিস্তারের ফলে দেশটির মূল ভূখণ্ড থেকে আগত ভ্রমণকারীদের জাপানে কোভিড পরীক্ষা করাতে হবে।

তিনি বলেন, পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আক্রান্ত ব্যক্তিদের সাত দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।

চীনের জন্য নতুন এই ব্যবস্থা আগামী ৩০ ডিসেম্বর মধ্যরাত থেকে কার্যকর হবে।

চীনে ফ্লাইট বাড়ানোর জন্য বিমান সংস্থাগুলোর আবেদনও সীমিত করা হবে।

উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় ধরে কঠোর কোভিডবিধির পর গত অক্টোবরে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয় জাপান। তবে ভ্রমণকারীদের করোনা টিকা নেওয়া থাকবে হবে কিংবা যাত্রার আগে কোভিড নেগেটিভ থাকার প্রমাণ হাজির করতে হবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক