চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী শি ঘনিষ্ঠ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২, ২১:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৪৭

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত এক দশক ধরে চীনের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা ওয়াং ইয়ি-এর স্থলাভিষিক্ত হবেন ৫৬ বছর বয়সী কিন।

অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য নির্বাচিত হয়েছেন ৬৯ বছর বয়সী ওয়াং ইয়ি। ধারণা করা হচ্ছে চীনের পররাষ্ট্রনীতি আরও বড় ভূমিকা পালন করবেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন কিন। এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত সহযোগী কিন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার চিফ প্রটোকল অফিসার হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে ১১তম চীনা রাষ্ট্রদূত হিসেবে ওয়াশিংটনে ১৭ দায়িত্ব পালন শেষে এবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম