মিয়ানমারে দেশত্যাগের চেষ্টার অভিযোগে ১১২ রোহিঙ্গার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৫১

মিয়ানমারে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে শিশুসহ ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে পুলিশের হাতে আটক হন তারা। ৬ জানুয়ারি তাদের কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশত্যাগের জন্য বৈধ কোনও সরকারি অনুমতি না থাকায় তাদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে অনূর্ধ্ব ১৩ বছরের শিশুদের দুই বছর, বাকি শিশুদের তিন বছর এবং বড়দের পাঁচ বছরের কারাদণ্ড দেন দক্ষিণ আয়ারওয়াদি অঞ্চলের আদালত।

নাগরিকত্বসহ যাবতীয় মৌলিক অধিকার থেকে বঞ্চিত মিয়ানমারের রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ফলে প্রতি বছরই এ জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ অবৈধ পথে বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমায়। বাংলাদেশের শিবিরগুলো থেকেও অনেকে অবৈধভাবে অন্য দেশে যাত্রা করে থাকে।

জাতিসংঘের শরণানার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে ছয় গুণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব দেশে রোহিঙ্গারা পাড়ি জমায় অপেক্ষাকৃত উন্নত জীবন পাওয়ার আশায়।

/এটি/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক