থাইল্যান্ডে মিয়ানমার জান্তা প্রধানের ছেলে-মেয়ের সম্পদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩

মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের ছেলে ও মেয়ের নামে সম্পদ থাইল্যান্ডে পাওয়া গেছে। ব্যাংককে মাদকপাচার ও অর্থপাচারে অভিযুক্ত এক ব্যক্তির অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় এই সম্পদের সন্ধান পাওয়া যায়। থাইল্যান্ডের সরকারি নথি ও বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা রয়টার্স এ খবর জানিয়েছে।

সন্ধান পাওয়া সম্পদ মিন অং হ্লাইংয়ের মেয়ে ও ছেলের। এগুলো পাওয়া গেছে তুন মিন লাট (৫৩) নামের ব্যক্তির অ্যাপার্টমেন্টে। গত বছর সেপ্টেম্বরে অপর তিন থাই নাগরিকের সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অর্থপাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

হোটেল, জ্বালানি ও খনি ব্যবসায়ী তুন মিন লাট। তিনি মিয়ানমার জান্তা প্রধানের একজন ঘনিষ্ঠ সহযোগী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন।

তিনটি সূত্র রয়টার্সকে বলেছে, তুন মিন লাট সেনাবাহিনীকে সরঞ্জাম সরবরাহ করেছেন। ২০১৯ সালে একটি অস্ত্র মেলায় মিয়ানমার জান্তা প্রধানের সঙ্গে তাকে দেখা গেছে।

মিন অং হ্লাইংয়ের দুই সন্তানকে কোনও আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে না বলে উল্লেখ করেছেন মামলাটি সম্পর্কে অবগত দুই ব্যক্তি। থাই কর্তৃপক্ষ তুন মিন লাটের বিরুদ্ধে তদন্তে তাদের সংশ্লিষ্টতা বিবেচনা করছে না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম