পাকিস্তানে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতিকে আদালতে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ২০:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০:২৬

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল লতিফ আফ্রিদিকে পেশাওয়ার হাই কোর্টের বার কক্ষে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার নাটকীয় পরিস্থিতিতে অপর এক আইনজীবী তাকে গুলি করেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

পাকিস্তানে সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীকে দায়িত্ব পুনর্বহাল করতে আইনজীবীদের আন্দোলনের সামনের সারিতে ছিলেন নিহত আবদুল লতিফ আফ্রিদি।

পুলিশ বলছে, সোমবার পেশাওয়ার হাই কোর্টের বার কক্ষে বসে ছিলেন আফ্রিদি। এ সময় আদনান নামের শিক্ষানবীশ আইনজীবী তাকে গুলি করেন। তাৎক্ষণিকভাবে সিনিয়র আইনজীবীকে ল্যাডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেছেন, আফ্রিদির দেহে ছয়টি গুলি লেগেছে।

শিক্ষানবীশ আইনজীবী আদনানকে গ্রেফতার করেছ পুলিশ। তাকে কঠোর নিরাপত্তায় সন্ত্রাসদমন আদালতে নেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা চালানো হয়েছে। পেশাওয়ার হাই কোর্টের প্রাঙ্গণে কীভাবে আদনান পিস্তল নিয়ে ঢুকতে পারলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হকের সামরিক শাসনের বিরোধিতা করায় ১৯৭৯ সালে কারাবরণ করেছিলেন আফ্রিদি।

আফ্রিদির হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন।

আফ্রিদির হত্যাকাণ্ডের প্রতিবাদে পেশাওয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলি জামান খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুই দিন আদালত বর্জনের ডাক দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম