৬ বছর পর প্রকাশ হচ্ছে হারুকি মুরাকামির নতুন বই

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮

দীর্ঘ ৬ বছর পর ২০২৩ সালের ১৩ এপ্রিল প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় জাপানি লেখক হারুকি মুরাকামির নতুন বই। বুধবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাপানি প্রকাশনী সংস্থা শিনকোসা। শুরুতে বইটি জাপানি ভাষায় প্রকাশ হলেও পরে অন্যান্য ভাষায় অনুবাদ করা হবে। তবে অনূদিত বই কবে নাগাদ প্রকাশ পাবে তা নিয়ে প্রকাশানা সংস্থা কিছু জানায়নি।

মুরাকামির নতুন বই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ‘কিলিং কমেন্ডেটোর’ উপন্যাস প্রকাশের পর এটিই হবে তার প্রথম বই।

বিবৃতিতে শিনকোসা প্রকাশনী জানায়, নতুন বইটি ১৩ এপ্রিল প্রকাশিত হবে। তবে বইয়ের শিরোনাম বা প্লট সম্পর্কে কিছুই জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, জাপানি ভাষায় বইটির পাণ্ডুলিপিতে ১ হাজার ২০০ পৃষ্ঠা রয়েছে। মূল বইটি কত পৃষ্ঠার হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি।  

এর আগে প্রকাশনীটি জানিয়েছিল, মুরাকামির ‘আগে থেকে কিছু না জেনেই পড়তে পড়তে পাঠক গল্পটা আবিষ্কার করুক’ ইচ্ছের প্রতি শ্রদ্ধা জানাতে উপন্যাসের পটভূমি গোপন রাখা হয়েছে।

সাহিত্যে নোবেল পাওয়ার দাবিদার হিসেবে বেশ কয়েক বছর ধরে উচ্চারিত হচ্ছে মুরাকামির নাম। বিশ্বজুড়ে তার বই সর্বোচ্চ বিক্রির তালিকায় থাকে। তার প্রতিটি বই প্রায় ৫০ টি ভাষায় অনূদিত হয়েছে। মুরাকামি সাহিত্যে ডুবে যায় তার পাঠকসমাজ।  

এর আগে ২০১৭ সালে ‘কিলিং কমেন্ডেটোর’ প্রকাশের দিন পাঠকের উপচে পড়া ভীড়ের কারণে টোকিওতে বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হয়েছিল।

সূত্র: এএফপি

/এটি/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম