চীনকে মোকাবিলায় ফিলিপাইনে জোরালো হচ্ছে মার্কিন উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪

ফিলিপাইনে আরও চারটি সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে চীনা কর্মকাণ্ডে নজর রাখা দেশটির জন্য আরও সহজ হবে। বৃহস্পতিবার সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে জাপান পর্যন্ত এবং দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। এতদিন পর্যন্ত ফিলিপাইনে দেশটির সামরিক উপস্থিতি জোরালো ছিল না।  

ফিলিপাইন থেকে ৩০ বছর আগে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে চলে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য এটি ছোট বিষয় নয়।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার পরিচালক গ্রেগরি বি পোলিং বলেন, দক্ষিণ চীন সাগরে এমন কোনও মার্কিন উপস্থিতি নেই, যেটির জন্য ফিলিপাইনের প্রয়োজন হয় না। যুক্তরাষ্ট্র স্থায়ী ঘাঁটি খুঁজছে না। তারা জায়গা খুঁজছে।

ফিলিপাইনের পাঁচটি স্থান ব্যবহারে যুক্তরাষ্ট্রের সীমিত অনুমতি রয়েছে। বৃহস্পতিবার ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বৈঠকের পর এক বিবৃতিতে নতুন চারটি ঘাঁটি ব্যবহারের অনুমোদনের কথা জানানো হয়েছে। ঘাঁটিগুলোর নাম উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। তবে তিনটি ঘাঁটি লুজন অঞ্চলে হতে পারে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম