তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ১৭ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী ভয়াবহতা দেখছে বিশ্ব। একের পর এক ভবনে মাটির সঙ্গে মিশে মৃত্যু নগরীতে পরিণত দুই দেশের অনেক শহর। এবারের ভূমিকম্পে হতাহতের শেষ কোথায় তা জানা নেই। ইতোমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের আঘাতে বহু আবাসিক ভবন গুঁড়িয়ে যাওয়ায় ধ্বংসস্তূপে চাপা আছেন এখনও অনেকে। পরিস্থিতি এতটাই জটিল যে বের করে আনাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। চরম বাস্তবতার মধ্যেও উদ্ধারকাজ থেমে নেই। তবে সংকট রয়েছে দক্ষ জনবল এবং উন্নতপ্রযুক্তির সরঞ্জামের। ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি ও তুষারপাত।

প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিরিয়ার বেসরকারি স্বেচ্ছাসেবী দল হোয়াইট হেলমটেস জানিয়েছে, এখন পর্যন্ত সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে ১ হাজার ৯০০ জন।

অন্যদিকে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন,  তুরস্কে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪ জন। 

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার লোকজনের জন্য বিভিন্ন দেশ থেকে আসছে মানবিক সহায়তা। তবে হতাহতের পরিবারের আকুতি, ধ্বংসস্তূপে এখনও জীবিত মানুষের সন্ধান পাওয়ার সম্ভবনা থাকায় উদ্ধারকাজ যেন আরও দ্রুত চালানো হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়। এগুলোর মাত্রা ৪ বা তার বেশি কিছু মাত্রার বেশি ছিল।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক