যুদ্ধবিমান, হেলিকপ্টার রফতানি করতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রতিরক্ষা রফতানি তিনগুণ বাড়িয়ে ৫০০ কোটি ডলারে উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য করে নির্ধারণ করেছেন। আগামী দুই বছরের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে চায় মোদির সরকার। এই লক্ষ্যের আওতায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিভিন্ন দেশের কাছে বিক্রি করতে চায় দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারত এখন বিপুল পরিমাণ অস্ত্র আমদানি করে। কয়েক দশক ধরেই বিশ্বের একটি বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ ভারত। কিন্তু বিশ্বের অস্ত্র রফতানি বাজারে অবস্থান তালিকার নিচের দিকে রয়েছে।

ভারতে অনুষ্ঠিত হচ্ছে বড় ধরনের একটি এয়ার শো। এতে অংশগ্রহণ করছে বিশ্বের বেশ কয়েকটি বড় অস্ত্র কোম্পানি। প্রতি দুই বছর অন্তর পাঁচ দিনের ‘অ্যারো ইন্ডিয়া’ নামের এই এয়ার শো আয়োজন করা হয়। এবারের প্রদর্শনীতে ভারত ৭৫০ বিলিয়ন রুপি (৯০০ কোটি ডলার) মূল্যের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চাইছে। এটি এখন পর্যন্ত ভারতের বৃহত্তম চুক্তি।

প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ, ভারত শুধু প্রতিরক্ষা কোম্পানির একটি বাজার শুধু হয়, এটি সম্ভাব্য প্রতিরক্ষা অংশীদারও। আমি ভারতের বেসরকারি কোম্পানিগুলোর প্রতিরক্ষা খাতে আরও বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।

মোদি বলেছেন, ভারত এখন ৭৫টি দেশে প্রতিরক্ষা পণ্য রফতানি করে।

অতীতে ফিলিপাইন, মৌরিতাস ও ইকুয়েডরের কাছে হিন্দুস্তান অ্যারোনটিকসের উৎপাদিত ধ্রুব হেলিকপ্টার রফতানি করেছে। এছাড়া রুশ-ভারত উদ্যোগ ব্রাহ্মস অ্যারোস্পেসের উৎপাদিত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফিলিপাইনের কাছে বিক্রি করা হয়েছে। মালয়েশিয়ার কাছে হিন্দুস্তান অ্যারোনটিকসের তেজাস নামের হালকা যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবও দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম