ফিলিপাইনের নৌযানে চীনের লেজার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৩

ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের একটি কোস্ট গার্ড জাহাজ থেকে সামরিক মানের লেজার দিয়ে তাদের একটি একটি নৌযানের ক্রুদের ওপর হামলা চালানো হয়েছে। এর ফলে ওই ক্রুরা সাময়িক অন্ধ হয়ে পড়েছিল। গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় এই ঘটনা ঘটেছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ফিলিপাইনের কোস্ট গার্ড বলেছে, চীনা জাহাজটির চালচলন ছিল বিপজ্জনক। ফিলিপাইনের নৌযানের ১৩৭ মিটারের কাছাকাছি চলে আসে।

বিবৃতির সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছে ফিলিপাইনের কোস্টগার্ড। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে লেজারের সবুজ রঙের রশ্মি ।

ঘটনাটি ঘটেছে ৬ ফেব্রুয়ারি। সেকেন্ড থমাস শোয়াল নামে পরিচিত আইয়ুনজিন শোয়াল জলসীমায়। চীন এই জলসীমাকে শোয়াল রেনাই রিফ নামে ডাকে।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিপাইনের নৌযানটি রেনাই রিফের জলসীমায় অনুপ্রবেশ করেছে। তারা চীনা পক্ষের কোনও অনুমতি নেয়নি।

চীনের নির্দিষ্ট পদক্ষেপ কী ছিল তা উল্লেখ না করে মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীনের সমুদ্রসীমা পুলিশ চীনের সার্বভৌমত্ব ও সামুদ্রিক শৃঙ্খলা রক্ষা করেছে চীনের ও আন্তর্জাতিক আইন অনুসারে।

এর আগেও চীনা জাহাজের বিরুদ্ধে লেজার হামলার অভিযোগ উঠেছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া অভিযোগ করেছিল একটি অস্ট্রেলীয় গোয়েন্দা উড়োজাহাজকে ‘আলোকিত’ করেছিল চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ওই সময় অস্ট্রেলিয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিল চীন।

২০১৯ সালের মে মাসে অস্ট্রেলিয়ার পাইলটরা দাবি করেছিলেন, দক্ষিণ চীন সাগরে তাদের উড়োজাহাজ একাধিকবার বাণিজ্যিক লেজারের লক্ষ্যবস্তু হয়েছিল

২৯১৮ সালের জুন মাসে মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছিলেন, প্রশান্ত মহাসাগরে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত অন্তত ২০টি লেজার হামলার ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম