খুন হওয়া মডেলের পা মিললো ফ্রিজে

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৯

হংকংয়ে ২৮ বছর বয়সী মডেল অ্যাবি চোইকে হত্যার ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। শহরের উপকণ্ঠের একটি বাড়ির ফ্রিজ থেকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) চোইয়ের দুটি পা উদ্ধার হয়। এ সময় ওই বাড়ি থেকে জব্দ হয় মাংস কাটার কিছু সরঞ্জাম। এর পরেই তিনজনকে অভিযুক্ত করে পুলিশ।

পুলিশ শুক্রবার চোইয়ের শরীরের কিছু অংশ খুঁজে পেয়েছিল। তবে এখনও তার মাথা, ধড় এবং হাত খুঁজে পায়নি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পো জেলার একটি বাড়ি থেকে মাংসের টুকরো করার যন্ত্র এবং একটি বৈদ্যুতিক করাত খুঁজে পেয়েছে তারা।

স্থানীয়ভাবে দারুণ প্রভাবশালী ছিলেন চোই। সম্প্রতি ল’ অফিসিয়াল মোনাকো ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কভারে দেখা যায় তাকে। পুলিশ এখন তার বাকি অঙ্গ-প্রত্যঙ্গগুলো খুঁজছে।

মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন চোই। সেদিন পো জেলায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।  

পুলিশ জানায়, এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে তিনজনকে। গ্রেফতার কারও পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। কেবল জানিয়েছে, অভিযুক্তদের সোমবার স্থানীয় আদালতে তোলা হবে।

পুলিশের উদ্ধৃতি করে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, চোইয়ের সাবেক স্বামী অ্যালেক্স কোংকে শনিবার গ্রেপ্তার করা হলেও, তাকে অভিযুক্ত করা হয়নি। অন্যদিকে তার সাবেক শ্বশুর এবং তার ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেফতার আছেন চোইয়ের সাবেক শাশুড়িকেও।

জিজ্ঞাসাবাদের পর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে বলে নিশ্চিত করেছে তদন্তকারীরা। সূত্র: এনডিটিভি 

/এসপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু