আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৫:১০আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৫:৩৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত হয়েছেন। সোমবারের (৬ মার্চ) ঘটনায় আহত হন আরও ১৩ জন।

স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ জানান, শক্তিশালী বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টেবুলারির অন্তত ৯ সেনা নিহত হন।

নিরাপত্তা সদস্যরা বেলুচিস্তানের কাছি জেলা একটি বাসে ভ্রমণ করছিলেন। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিস্ফোরণ ঘটে। পুলিশের আরেক মুখপাত্র মেহমুদ খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আত্মঘাতী হামলাকারী একটি মোটরসাইকেলে চড়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

সেনারা সপ্তাহব্যাপী গবাদিপশুর প্রদর্শনী থেকে ফিরে আসছিল। সেখানে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তারা জানান, হামলায় ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার এটিই সবশেষ ঘটনা। এখন পর্যন্ত আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। সূত্র: আল জাজিরা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম