আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে গোলাগুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৬:৪৯আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭:০৭

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সেনা ও আর্মেনিয়া জাতিগোষ্ঠীর মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৫ মার্চ) এই গোলাগুলি হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার বলেছে, অস্ত্রবহন করা হচ্ছে সন্দেহে একটি গাড়ির বহর থামায় আজারবাইজানের সেনারা। বহরটি অননুমোদিত সড়ক ব্যবহার করছিল। তখন গাড়িবহর থেকে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে দুই সেনা নিহত হয়েছে।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কারাবাখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা নিহত হয়েছে। গাড়ির বহরটি নথি ও একটি সার্ভিস পিস্তল বহন করছিল।

অস্ত্র বহনের যে অভিযোগ তুলেছে আজারবাইজান, তা প্রত্যাখ্যান করেছে আর্মেনিয়া। তারা বলছে, ঘটনা নিয়ে আজারবাইজান যে বক্তব্য দিচ্ছে তা পরিকল্পিত উসকানি এবং শীর্ষ পর্যায়ের নির্দেশে ঘটানো হয়েছে।

সাবেক সোভিয়েত রাষ্ট্র আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতার পর থেকে দুইবার যুদ্ধে জড়িয়েছে। আজারবাইজানের আর্মেনীয় জনগোষ্ঠী অধ্যুষিত ছিটমহল কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি হয়েছে।

২০২০ সালের সংঘাতে সাড়ে ছয় হাজারের বেশি প্রাণহানির পর একটি ভঙ্গুর চুক্তি হয়। এর আওতায় কয়েক দশক ধরে নিয়ন্ত্রণে থাকা কিছু ভূখণ্ডের অধিকার ছেড়ে দেয় আর্মেনিয়া।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই ঘটনা আবারও দেখিয়ে দিচ্ছে লাচিন-খাঙ্কেডি সড়কে একটি উপযুক্ত চেকপয়েন্ট গড়ে তোলা প্রয়োজন।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাগোরনো-কারাবাখ ও লাচিন করিডোরে একটি আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং টিম পাঠানো জরুরি হয়ে উঠছে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম