অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে সম্মত অস্ট্রেলিয়া ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৭:৩১আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৭:৩১

বৃহত্তম অর্থনৈতিক অংশীদারত্ব তরান্বিত ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়া ও ভারত একমত হয়েছে। শুক্রবার নয়া দিল্লিতে ভারত সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালে অস্ট্রেলিয়া ও ভারত একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট (ইসিটিএ) নামের চুক্তিটি এক দশকের মধ্যে উন্নত কোনও দেশের সঙ্গে ভারতের প্রথম চুক্তি।

যদিও এক দশকের বেশি সময় ধরে আরও বৃহৎ পরিসরের কম্প্রিহেনসিভ ইকনোমিক কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট (সিইসিএ) আলোচনার টেবিলেই আটকে গেছে। ২০১১ সালে আলোচনা পুনরায় শুরু হলেও ২০১৬ সালে অচলাবস্থার কারণে বাতিল করা হয়।

পুনরায় ২০২১ সালে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত কোনও চুক্তিতে উপনীত হতে পারেনি দেশ দুটি।

তিন দিনের ভারত সফরে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষী সিইসিএ চুক্তি নিয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্তে উপনীত আমরা একমত হয়েছি। আমি আশাবাদী এই বছরেই আমরা তা চূড়ান্ত করতে পারব।

আলবেনিজ বলেন, এই রূপান্তরধর্মী চুক্তির ফলে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা হাজির করবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অস্ট্রেলি ও ভারতের জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাবে।

২০২১ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। ভারত বলে আসছে, ইসিটিএ চুক্তির আওতায় এই বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়ে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছার সুযোগ রয়েছে।

কোয়াড গোষ্ঠীর মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া নিরাপত্তা অংশীদার। এই কোয়াড গোষ্ঠীতে রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান।

আলবেনিজ বলেছেন, অস্ট্রেলিয়া ও ভারত প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে তাৎপর্যপূর্ণ ও উচ্চাকাঙ্ক্ষী অগ্রগতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম