গ্রেফতার এড়াতে সমর্থকদের ‘বেরিয়ে' আসতে বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ২০:০৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:১১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান দলটির সমর্থকদের বাড়ি থেকে ‘বেরিয়ে আসার’ আহ্বান জানিয়েছেন। এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন পুলিশ লাহোরে তার বাড়ি জামান পার্ক ঘিরে রেখেছে তাকে গ্রেফতারের জন্য। একই সঙ্গে পিটিআই সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

টুইটারে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন, পুলিশ তাকে গ্রেফতারের জন্য এসেছে। তিনি বলেন, তারা মনে করছে আমাকে গ্রেফতারের পর দেশ ঘুমিয়ে পড়বে। তাদেরকে আপনাদের ভুল প্রমাণ করতে হবে।

পিটিআই চেয়ারম্যান বলেছেন, নিজেদের সত্যিকার মুক্তির জন্য সবার উচিত বাড়ির বাইরে আসা। তিনি বলেন, যদি আমার কিছু ঘটে এবং আমাকে জেলে পাঠানো হয় কিংবা আমাকে হত্যা করা হয়, আপনাদের প্রমাণ করতে হবে ইমরান খানকে ছাড়াও আপনারা লড়াই চালিয়ে যাবেন এবং চোরদের ও দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া ব্যক্তির দাসত্ব মেনে নেবেন না।

পিটিআই দলের আরেক নেতা ফাওয়াদ চৌধুরীও সমর্থকদের রাস্তায় জড়ো আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, কর্মকর্তারা আদালতের নির্দেশ অনুসারে ইমরান খানকে গ্রেফতার করবে এবং তাকে আদালতে হাজির করবে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দুইটার পর সাঁজোয়া যান নিয়ে পুলিশ জামান পার্কের সামনে উপস্থিত হয়। ইমরান খানকে গ্রেফতারের জন্য পুলিশ হাজির হলেও এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ডিআইজি শাহজাদ বুখারি।

পুলিশ হাজির হওয়ার এক ঘণ্টা পর বাড়ি ঘিরে জড়ো হওয়া পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করা হয়। ইমরান খানের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে ডিআইজি বুখারি আহত হয়েছেন।

সন্ধ্যার দিকে জামান পার্কের আশেপাশে বিপুল সংখ্যক র‍্যাঞ্জার সদস্য মোতায়েন করা হয়েছে।

দশ দিনের ভেতরে দ্বিতীয়বার পুলিশ ইমরান খানকে গ্রেফতারে জামান পার্কে উপস্থিত হলো। সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৮ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও একবার পুলিশ তাকে গ্রেফতারে জামান পার্কে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার না করেই ফিরে যায় তারা।

ইসলামাবাদ হাই কোর্টে ইমরানের বিরুদ্ধে পরোয়ানা জারিকে চ্যালেঞ্জ করেছে পিটিআই। এই বিষয়ে শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। পিটিআই মঙ্গলবার শুনানির অনুরোধ জানালেও প্রধান বিচারপতি আমের ফারুক তা করতে অস্বীকৃতি জানান।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী