আফগানিস্তানে নারী কর্মী নিষিদ্ধ প্রশ্নে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ১১:৪৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৩৮

আফগানিস্তানে নারী কর্মী নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈষম্যমূলক ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী এই নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নিতে তালেবান নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার জাতিসংঘের স্থাপনায় স্থানীয় নারীদের কাজ করতে যেতে বাধা দেওয়া হয়।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আফগানিস্তানে জাতিসংঘের কার্যক্রম চালিয়ে যেতে নারী কর্মী অপরিহার্য।’

তালেবান শাসকরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্রমেই নারী স্বাধীনতা লঙ্ঘন করে চলেছেন। নারী কর্মীদের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারির কোনও কারণ জানায়নি কট্টরপন্থী ক্ষমতাসীন দলটি। জাতিসংঘের বিদেশি নারী কর্মীদেরও ছাটাই করা হয়েছে দেশটিতে। 

দেশটিতে গুরুতর আর্থিক সংকটে ভুগতে থাকা ২ কোটি ৩০ লাখ মানুষকে মানবিক সহায়তার উদ্দেশে কাজ করছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থা। এসব সংস্থায় নারী কর্মীদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

গুতেরেস বলেন, ‘নারী কর্মীদের ওপর নিষেধাজ্ঞার ফলে দেশটির নাগরিকরই দুর্ভোগ পোহাবে। বিশেষ করে দেশটির লাখ লাখ মানুষ যাদের জাতিসংঘের সহায়তার প্রয়োজন আছে।’

গত বছরের ডিসেম্বর থেকে স্বাস্থ্যকর্মী ছাড়া দেশটিতে কর্মরত জাতিসংঘের সব সংস্থার নারী কর্মীদের ছাটাই করতে বাধ্য করে তারা। তালেবান হুমকি দিয়ে বলেছে, যেসব সংস্থা নিষেধাজ্ঞা মানবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

কেয়ার, এনআরসি ও সেভ দ্য চিলড্রেন বলেছে, নারী কর্মীরা না থাকলে ২০২১ সালের আগস্টের পর যৌথভাবে তারা কোটি আফগানদের কাছে পৌঁছাতে পারত না।

দুই দশক আগে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে উৎখাত হওয়ার পর ২০২১ সালে আগস্টে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। সূত্র: বিবিসি

/এটি/এসপি/
সম্পর্কিত
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
সর্বশেষ খবর
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের