চীনের কৃত্রিম দ্বীপের কাছাকাছি মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৮:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৮:৪৫

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার চীনের গুরুত্বপূর্ণ কৃত্রিম দ্বীপের কাছাকাছি চলাচল করেছে। সোমবার দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা হিসেবে যুদ্ধজাহাজটি  নিয়মিত অভিযানে অংশ নিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই মার্কিন উদ্যোগকে বেআইনি বলে উল্লেখ করেছে বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

দক্ষিণ চীন সাগরের কৌশলগত সমুদ্রপথে বেইজিংকে চ্যালেঞ্জ জানাতে প্রায় সময় এমন নৌযান চলাচলের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু সর্বশেষ এই ঘটনাটি এমন সময় ঘটলো যখন তাইওয়ানকে ঘিরে চীন তিন দিনের সামরিক মহড়া চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বলেছে, ইউএসএস মিলিয়াস নামের ডেস্ট্রয়ারটি স্পার্টলি দ্বীপের মিসচিফ রিফের ১২ নিটক্যাল মাইলের মধ্যে স্বাভাবিক অভিযানে অংশ নিয়েছে।

এক সময় সাগরে ডুবে যাওয়া রিফটিতে চীন বিমানবন্দর ও অপর স্থাপনা নির্মাণ করেছে।

মার্কিন নৌবাহিনী আরও বলেছে, প্রথাগত আন্তর্জাতিক আইনের আওতায় মিসচিফ রিফ জোয়ারে ডুবে গিয়ে স্বাভাবিকতা হারিয়েছে। ফলে এগুলো একটি আঞ্চলিক সমুদ্রের আওতায় পড়ে না। এখানে অবকাঠামো নির্মাণের ফলে আন্তর্জাতিক আইনে এর চরিত্র বদলে যায়নি।

চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) বলেছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ চীনের অনুমতি ছাড়াই রিফের কাছাকাছি সীমায় প্রবেশ করেছে। যুদ্ধজাহাজটির ওপর নজর রাখা হয়েছে এবং সতর্ক করা হয়।

পিএলএ’র সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে, দক্ষিণ চীন সাগরে ও আশেপাশের সমুদ্রসীমা এলাকায় চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে।

গত মাসে চীন ও যুক্তরাষ্ট্র একই যুদ্ধজাহাজের চলাচল নিয়ে বিরোধে জড়ায়। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিশাল অংশের মালিকানা দাবি করে বেইজিং। সমুদ্রের কিছু অংশের মালিকানা দাবি করে আসছে ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের