মিয়ানমারে বৌদ্ধ নববর্ষের পানি উৎসবে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩, ২৩:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২৩:২৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি প্যাগোডায় বৌদ্ধ নববর্ষের শুরু উপলক্ষে আয়োজিত পানি উৎসবে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক উদ্ধারকর্মী ও একটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২১ সালে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা বিরাজ করছে। প্রায় সময়েই মিয়ানমার সেনাবাহিনী ও জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

মিয়ানমারের মধ্যাঞ্চলে জান্তাবিরোধীদের একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় ১৩০ জন নিহতের কয়েক দিনের মধ্যে বৌদ্ধ মন্দিরে এই গাড়িবোমা হামলা হলো।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের জনপ্রিয় থিংয়ান উৎসবে রাজনীতির ছোঁয়া লেগেছে। সাধারণত আনন্দের এই উৎসবে পানি নিয়ে লড়াই হয়। অনেকে পানি উৎসবও বলে থাকেন। জান্তা সমর্থিত সব অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে গণতন্ত্রপন্থিরা। 

বৃহস্পতিবার মধ্যাহ্নের কিছুক্ষণ পূর্বে শান রাজ্যের লাশিও শহরের ইয়ান টাইং অং প্যাগোডার কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত তিনটি যানবাহন ধ্বংস হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে আনার কাজে যুক্ত থাকা এক উদ্ধারকর্মী বলেছেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আরও ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন।

এক নিরাপত্তা সূত্রও এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, আরও বিস্ফোরক দ্রব্যের উপস্থিতির আশঙ্কায় কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম