মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পেতে একধাপ এগোলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ১০:৫৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২:২৪

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করার প্রক্রিয়াটি আরও একধাপ এগুলো। মার্কিন কংগ্রেসের নেতারা এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির জন্য অনানুষ্ঠানিক একটি অনুমোদন দিয়েছেন। চুক্তিটির মধ্যে রাডার ও অ্যাভিওনিক্স ক্রয়ের শর্ত রয়েছে। এই চুক্তির মূল্য ২৫৯ মিলিয়ন ডলার।

এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে কম টানাপোড়েন সৃষ্টি হয়নি। আঙ্কারার শক্ত প্রচেষ্টার পরও চুক্তিটির বাস্তাবায়ন অধরা থেকে যাচ্ছিল। তবে এবার ইঙ্গিত মিলেছে, যুক্তরাষ্ট্র চুক্তিটি বাস্তবায়নে এগিয়ে যেতে প্রস্তুত।

মার্কিন কংগ্রেসের নেতারা এমন সময় মৌখিক অনুমোদনটি দিলেন, যখন তুরস্কের সামনে রয়েছে জাতীয় নির্বাচন। আগামী ১৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তা ছাড়া তুরস্কের অনুমোদনে মাত্র কয়েকদিন আগে ন্যাটোর নতুন সদস্য হয়েছে ফিনল্যান্ড।

ধারণা করা হচ্ছে, আঙ্কারার কূটনৈতিক কৌশল হয়তো কাজে লেগেছে। অবশ্য এর আগে বাইডেন এফ-১৬ চুক্তি নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়ে আসছিলেন।

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘তুরস্ক ন্যাটো মিত্রের পাশে আছে। বাইডেন প্রশাসন এফ-১৬ ফ্লিটের এভিওনিক্সকে স্ট্যান্ডার্ডে নিয়ে আসার তুর্কিয়ের প্রচেষ্টাকে সমর্থন করে।’ সূত্র: রয়টার্স

/এসপি/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম