মিয়ানমারে বিমান হামলায় এক মাসেই দুই শতাধিক মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ১৫:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫:১১

মিয়ানমারের ছয়টি অঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। বেসামরিক স্থানে গত ২০ মার্চ থেকে ১৮ এপ্রিলের অভিযানে নিহত হয়েছেন ২১০ জনের বেশি বেসামরিক নাগরিক। একই সময়ে আহত হন আরও ৬০ জন।

শনিবার (২২ এপ্রিল) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে জানা গেছে, সাগাইং, বাগো অঞ্চল, চিন, কায়াহ, কাচিন এবং কারেন রাজ্যে কমপক্ষে ২৮টি বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। যুদ্ধবিমান থেকে বেশিরভাগ বেসামরিক এলাকায় গুলি ও বোমাবর্ষণ করা হয়।

মিয়ানমারের উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১১ এপ্রিল পাজি গি গ্রামে দুটি বোমা ফেলে সামরিক বাহিনী। এতে শিশুসহ অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে। উদ্বেগ জানায় জাতিসংঘ। ২০২১ সালে ক্ষমতা দখলের পর এটিই জান্তা সরকারের সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম মিয়ানমারের চিন রাজ্যে রাজ্যে ৩০ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অন্তত ছয়টি বিমান হামলায় ২১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।  

তবে মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করেছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতা দখল করার পর হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থি কর্মীকে জেলে ঢুকিয়েছে সেনাবাহিনী। অন্তত ৩ হাজার ২৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করে নৃশংসভাবে বিক্ষোভ দমন করেছে তারা।

মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য গ্রেফতার হওয়া অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক রাখা হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের