১ কেজি গাঁজা পাচারের চেষ্টাকারীর ফাঁসি কার্যকর করলো সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১২:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১২:২৯

প্রায় ১ কেজি (২.২ পাউন্ড) গাঁজা পাচারের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাঙ্গারাজু সুপিয়া নামক এক ব্যক্তির ফাঁসি কার্যকর করলো সিঙ্গাপুর। বুধবার (২৬ এপ্রিল) ভোরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০১৩ সালে প্রায় এক কেজি গাঁজা পাচারের চেষ্টা করেছিলেন ৪৬ বছরের তাঙ্গারাজু সুপিয়া। আধা কেজি পরিমাণ মাদকদ্রব্য রাখলেই মৃত্যুদণ্ড দিয়ে থাকে মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগকারী দেশ সিঙ্গাপুর।

এ ঘটনায় অ্যাক্টিভিস্টরা বলছেন, দুর্বল প্রমাণের ভিত্তিতে তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে সরকারের দাবি, সুর্নিদিষ্ট প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া মেনেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সুপিয়ার প্রাণ ভিক্ষা চেয়ে কয়েক দিন আগে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে শেষ মুহূর্তে একটি চিঠিতে আবেদন জানিয়েছিলেন পরিবার ও অ্যাক্টিভিস্টরা। ক্ষমা প্রার্থনা নাকচ করে আদালতের রায় বহাল রাখেন প্রেসিডেন্ট।

সুপিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অ্যাক্টিভিস্ট কোকিলা আনামালাই। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি দেশটির সরকার।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঙ্গারাজু সুপিয়ার ফাঁসির সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এই সাজাকে ‘অত্যন্ত নিষ্ঠুর’ অ্যাখ্যা দিয়েছে। ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন এই মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, তাকে আটক করার সময় তার কাছে কোনও মাদক ছিল না। তাই সুপিয়ার বিরুদ্ধে এই রায় ফৌজফদারি আদালতে দোষী সাব্যস্ত করার যথাযথ মানদণ্ড পূরণ করেনি।

গতবছর মাদক চোরাচালানের অপরাধে ১১ জনের ফাঁসি কার্যকর করে সিঙ্গাপুর। দেশটির সরকারের মতে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে মৃত্যুদণ্ডের সাজা দেয় সিঙ্গাপুর। সরকারের এমন নীতির সমর্থন করে দেশটির বেশিরভাগ মানুষ। সূত্র: এএফপি

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম