শিগগিরই মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে না তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৩, ০১:৩০আপডেট : ০৫ মে ২০২৩, ০১:৩০

যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইনে ব্যাঘাতের কারণে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান তাইওয়ানকে সরবরাহে বিলম্ব হচ্ছে। এই বিলম্বের কারণে ক্ষতি ন্যূনতম রাখার জন্য কাজ করছে তাইপে। বৃহস্পতিবার (৪ মে) তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

২০১৯ সালে তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের ৬৬টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিমানগুলো নির্মাণ করছে লকহিড মার্টিন কোম্পানি। চুক্তি মোতাবেক এসব সামরিক সরঞ্জাম পেলে প্রায় দুই শতাধিক যুদ্ধবিমানের মালিক হবে তাইওয়ান। চীনের হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এশিয়ার সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমান নিজেদের কাছে রাখতে চলেছে অঞ্চলটি।

এ পর্যন্ত প্রায় ১৪১ টি এফ-১৬ এ/বি যুদ্ধবিমানকে এফ-১৬ ভি-তে রূপান্তরিত করেছে তাইওয়ান। তবে এ বছরের শেষ দিকে সরাসরি এফ-১৬ ভি মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান তাইওয়ানকে সরবরাহের কথা ছিল যুক্তরাষ্ট্রের।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাপ্লাই চেইনে কোভিড মহামারিজনিত ব্যাঘাতের কারণে আগামী বছরের মাঝামাঝিতে এই যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ২০২৬ সাল নাগাদ সবগুলো যুদ্ধবিমান পাওয়ার প্রত্যাশা করছে তাইপে। 

চিউ কুও-চেং বলছেন, ‘বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এর আগেও অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করেছিল তাইওয়ান। গত মাসে তাইপে সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্র-বিষয়ক কমিটির চেয়ারম্যান জানিয়েছেন অস্ত্র সরবরাহ তরান্বিত করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম