দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ০১:০৫আপডেট : ০৭ মে ২০২৩, ০১:০৫

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার প্রশিক্ষণ মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত বা কোন ক্ষয়ক্ষতি হয়নি। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ৮ম ফাইটার উইংয়ে যুক্ত যুদ্ধবিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫মিনিটের দিকে জিয়ংগি প্রদেশের ওসান বিমানঘাঁটির কাছের একটি খামার এলাকায় বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার পাইলট নিরাপদে বের হয়ে গেছেন। তাকে কাছে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় কোনও বেসামরিক আহত হয়নি।

সেনাবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিচ্ছিলেন পাইলট। দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

স্থানীয় জিয়ংগি অঞ্চলের গভর্নর কিম দং-ইয়ন টুইটারে বলেছেন, দমকল বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কিন বিমানবাহিনীর ওসান বিমানঘাঁটিটি উত্তর কোরিয়ার সবচেয়ে কাছাকাছি অবস্থিত। সীমান্ত থেকে এটি মাত্র ৪০ মাইল দূরে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম