ইমরান খানকে নির্যাতন করা হয়েছে, অভিযোগ পিটিআই নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৩, ১৬:৫১আপডেট : ০৯ মে ২০২৩, ১৬:৫১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা। মঙ্গলবার ইসলামাবাদে দুটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি প্রথমে পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানান দলটির আইনজীবী ফয়সাল চৌধুরী। গ্রেফতারের পর ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদে পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেঠন।

প্রধান বিচারপতি বলেছেন, তিনি সংযম দেখাচ্ছেন এবং সতর্ক করে বলেছেন ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হলে প্রধানমন্ত্রীকে তলব করা হবে।

আমের ফারুক বলেন, দ্রুত আদালতে আসুন এবং আমাদের জানান কোন মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের সময় আদালত প্রাঙ্গণে ছিলেন ব্যারিস্টার গোহার খান। তিনি অভিযোগ করেছেন, ইমরানকে নির্যাতন করা হয়েছে। তারা ইমরানের মাথায় ও পায়ে আঘাত করেছে। গ্রেফতারের সময় তার হুইলচেয়ার ছুড়ে ফেলা হয়।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের গেটে ইমরান প্রবেশের পর আধা সামরিক বাহিনীর সদস্যরা তার পেছন পেছন প্রবেশ করে। সাঁজোয়া যান দিয়ে গেট বন্ধ করা হয়। কিছুক্ষণের মধ্যে কঠোর নিরাপত্তায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

পিটিআই ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইটারে অভিযোগ করেছেন, ইসলামাবাদ হাইকোর্ট র‍্যাঞ্জাররা দখল করেছে এবং আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছে। ইমরানের গাড়ি ফেলা হয়েছে।

পরে আরেকটি টুইটে তিনি অভিযোগ করেছেন, আদালত প্রাঙ্গন থেকে ইমরানকে ‘অপহরণ’ করা হয়েছে। তাকে অজ্ঞাত মানুষেরা অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গেছে।

আরেক নেতা হাম্মাদ আজহার বলেছেন, এই গ্রেফতারের বিষয়টি গ্রহণযোগ্য নয়। পিটিআই প্রধান আমাদের ‘রেড লাইন’। গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।

শাফকাত মাহমুদ এই ঘটনার নিন্দা জানিয়ে দাবি করেছেন, তাকে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়েছে। তিনি বরেছেন, এটি ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ এবং একেবারে অগ্রহণযোগ্য। দেশ থেকে আইনের শাসন হারিয়ে গেছে।

মুসাররাত চিমা এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, এই মুহূর্তে ইমরানকে নির্যাতন করা হচ্ছে। তারা মরধর করছে।  

দলটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ইমরানের আইনজীবীর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের জনগণকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ইসলামাবাদ পুলিশ রাজধানীতে ১৪৪ ধারা জারি করেছে। ইমরানকে নিপীড়ন ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তার গাড়ি ঘিরে রেখেছিল।

জিও নিউজ জানিয়েছে, ইমরানকে গ্রেফতার করা হয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-এর পরোয়ানার ভিত্তিতে। ১ মে সংস্থাটির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) নাজির আহমেদ বাট এই পরোয়ানা জারি করেছেন। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স ১৯৯৯-এর ৯এ ধারায় ইমরানকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম