দুর্নীতি মামলায় ইমরান খানকে তলব

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৩, ০৯:২১আপডেট : ১৭ মে ২০২৩, ০৯:২১

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী (১৮ মে) বৃহস্পতিবার তলব করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

আল কাদির ট্রাস্ট সংক্রান্ত জমির কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সব ধরনের নথির বিস্তারিত আনতেও মঙ্গরবার নির্দেশ দেয় এনএবি। নির্দেশ না মানা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

গত (৯ মে) মঙ্গলবার ইসলাবাদের আদালতে হাজিরা দিতে আসলে বাইরে থেকেই আধাসামরিক বাহিনীর হাতে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ওই দিনই ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের গ্রেফতারকে বৈধতা দেন। পরদিন বুধবার তাকে একটি বিশেষ আদালতে হাজির করার পর দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হাতে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়।

ইমরানকে গ্রেফতারের পর সারা দেশে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় এক ডজন লোক নিহত হয়। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে ডাকা হয়।

পরবর্তীতে সর্বোচ্চ আদালতে এই গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা দেন তিন বিচারপতির একটি বেঞ্চ। পরে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে হাজির হলে তার এই জামিন মঞ্জুর করা হয়।

/এলকে/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ