ভারত মহাসাগরে চীনের নৌকাডুবি, তিন দেশের ৩৯ ক্রু নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৩, ১৩:৫৮আপডেট : ১৭ মে ২০২৩, ১৪:০২

ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ৩৯ জন নিখোঁজ। এদের মধ্যে চীনের ১৭ জন ক্রু, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের পাঁচজন নাগরিক রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল। সহায়তায় ইতোমধ্যে দুটি জাহাজ ঘটনাস্থলে যোগ দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটি দেশের জাহাজও যুক্ত হয়েছে। এ প্রতিবেদনে লেখা পর্যন্ত কোনও ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ নাবিকদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের শ্যানডং প্রদেশ ভিত্তিক পালাই জিংগ্লু ফিশারি কোম্পানির গভীর সমুদ্রে মাছ ধরার এ নৌকাটির নাম ‘লুপাং ইউআনইউ ০২৮’।

সূত্র: সিএনএন, আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম