ইমরান খানের বাসা ছাড়লো পাঞ্জাব পুলিশের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৩, ১৯:৫২আপডেট : ১৯ মে ২০২৩, ২৩:২৯

পাকিস্তানের পাঞ্জাব পুলিশের চার সদস্যের একটি প্রতিনিধি দল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে বের হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় তারা সেখানে উপস্থিত হয়। দলটি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। তবে তাদের আলোচনার বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ খবর জানিয়েছে।

ঘটনাস্থল থেকে ডনের প্রতিনিধি জানিয়েছেন, পুলিশের প্রতিনিধি দলে রয়েছেন লাহোর কমিশনার মুহাম্মদ আলি রান্ধাওয়া, ডেপুটি কমিশনার রাফিয়া হায়দার, ডিআইজি অপারেশন্স সাদিক দোগার ও এসএসপি অপারেশন্স সোহাইব।

ইমরানের দল জানিয়েছে, যারা পরোয়ানা নিয়ে জামান পার্কে এসেছিলেন তারা পুরোপুরি সন্তুষ্ট। আমরা আইনের শাসনে বিশ্বাসী। তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

ইমরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখান গুমান বলেছেন, জামান পার্ক থেকে খালি হাতে ফিরেছে পাঞ্জাব পুলিশ। আমার মনে হয় তারা বুঝতে পেরেছে এখানে কিছু নেই। তারা শুধু বিস্কুট ও পানি পেয়েছে।

সাংবাদিকদের তিনি আরও বলেছেন, আপনাদের সামনে আমরা বাড়ির দরজা খুলেছি। এখন আপনারা তাদের জিজ্ঞেস করুন তারা কী পেয়েছে।

এর আগে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছিলেন, প্রায় ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ ইমরানের বাসভবনে আশ্রয় নিয়েছে। তিনি রয়টার্সকে বলেছেন, বাসাটি তল্লাশিতে অংশ নেবে কয়েকশ’ পুলিশ সদস্য। নেতৃত্ব দেবেন শহরের পুলিশ কমিশনার।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, জামান পার্কে তল্লাশির জন্য তারা পরোয়ানা পেয়েছে। পুলিশ সুপারের তত্ত্বাবধানে তল্লাশি চালানো হবে। থাকবেন নারী কর্মকর্তাও।

বিবৃতি অনুসারে, বাসাটির প্রবেশ ও বের হওয়ার পথগুলো পরীক্ষা করা হবে। মূল লক্ষ্য বাসায় লুকিয়ে থাকা ‘সন্ত্রাসীদের’ খুঁজে বের করা।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তল্লাশির সময় মিডিয়ার উপস্থিতি নিয়ে পাঞ্জাব সন্তুষ্ট।

বুধবার পাঞ্জাব সরকার দাবি করেছিল, জামান পার্কে লুকিয়ে রয়েছে ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পিটিআইকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই সময়সীমা অতিক্রম হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম