সেনাপ্রধানের সঙ্গে কোনও বিরোধ নেই: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩, ২২:১২আপডেট : ২১ মে ২০২৩, ২২:২১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। কিন্তু মনে হচ্ছে আমাকে নিয়ে তার সমস্যা রয়েছে। রবিবার সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, সেনাপ্রধানকে শত্রুভাবাপন্ন করে তোলার মতো কিছু করিনি আমি। কিন্তু হয়তো আমার বিরুদ্ধে তার এমন কিছু রয়েছে যা আমি জানি না।

ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া সাবেক প্রধানমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন, শাহবাজ শরিফের ক্ষমতাসীন সরকার প্রভাবশালী সেনাবাহিনীর পুতুল।

৭০ বছর বয়সী এই নেতা দাবি করেছেন, তার দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে ১৫০টির মতো মামলায় দায়ের করা হয়েছে। আমি যেকোনও সময় গ্রেফতার হতে পারি। কিন্তু ঘটনা হলো, চাইলেই একটি চেতনাকে গ্রেফতার করা যায় না।

গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী। ক্ষমতা ছাড়ার পর তার জনপ্রিয়তা বেড়েছে। ইতোমধ্যে আগাম নির্বাচনের দাবিতে বেশ কয়েকটি জনসমাবেশ করেছেন তিনি।

সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে তাকে উৎখাতের অভিযোগের কথা পুনরায় তুলে ধরেছেন তিনি। বলেছেন, বাজওয়াকে দায়িত্ব থেকে অপসারণের জন্য চাইলে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজে লাগাতে পারতেন, কিন্তু তিনি সেনাবাহিনীতে হস্তক্ষেপ করতে চাননি।

ইমরান খান অভিযোগ করেছেন, সরকার ও ক্ষমতার কাঠামো পিটিআইকে গুঁড়িয়ে দিতে চাইছে। তিনি বলেন, আমি যদি আবার কারাগারে যাই, আমি সহিংসতা চাই না। কারণ, এতে আমাদের বিরোধীদের তুলে ধরা বর্ণনার উপকার করে।

ইমরান বলেন, সব জনমত জরিপে দেখা যাচ্ছে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হবো। তাই সরকার ও ক্ষমতার কাঠামো পিটিআইকে গুঁড়িয়ে দিতে চাইছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম