জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ০২:১৫আপডেট : ২৬ মে ২০২৩, ০২:১৫

মধ্য জাপানে বন্দুক ও ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও চারজন। নাকানো শহরে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরিও ছিল। ছুরি হামলায় এক নারী ও দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ বলছে, হাসপাতালে নেওয়ার পরে ছুরিকাঘাতে আহত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইবে এলাকার একটি বাড়িতে সন্দেহভাজন ব্যক্তি নিজেকে আটকে রেখেছেন। আশেপাশের বাসিন্দাদের মতে, সন্দেহভাজন ৩০ বছর বয়সী একজন কৃষক। এই বাড়িতেই তিনি থাকেন।  

বাড়িতে কেউ জিম্মি আছেন কি না, তা জানা যায়নি। সন্দেহভাজন সানগ্লাস এবং মুখোশ পরেছিল। নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

জাপানে বন্দুক সহিংসতার হার বিশ্বের সবচেয়ে কম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখে চারটির বেশি আগ্নেয়াস্ত্র হত্যার ঘটনা ঘটেছে, যেখানে জাপানে তা শূন্যের কাছাকাছি।  

সূত্র: সিবিএস নিউজ  

/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম