তুরস্কে দ্বিতীয় দফায় ভোট

সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৩, ২২:১০আপডেট : ২৮ মে ২০২৩, ১২:৪৪

আগামী পাঁচ বছর দেশের শাসনভার কার হাতে থাকছে, তা নির্ধারণে দ্বিতীয় দফায় ভোট হতে যাচ্ছে তুরস্কে। গত ১৪ মে’র অনুষ্ঠিত নির্বাচনে কোনও প্রেসিডেন্ট প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান অফ বা দ্বিতীয় ধাপে গড়াচ্ছে ভোটগ্রহণ।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটিতে স্থানীয় সময় রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট দিতে দেশটির ৬ কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। ভোটারদের জন্য দেশজুড়ে ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স প্রস্তুত রাখা হয়েছে।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের মতে, ইতোমধ্যে তুরস্কের প্রবাসী এবং শুল্ক গেটে ১৮ লাখ ৯৫ হাজার নাগরিক আগাম ভোট দিয়েছেন।

এ বিষয়ে শনিবার (২৭ মে) টুইটবার্তায় বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুর্কিয়ের বিজয়ের জন্য আসুন আমরা একসঙ্গে ভোট দিতে যাই।’

গত ১৪ এপ্রিলের অনুষ্ঠিত ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। প্রতিপক্ষ কেমাল কিলিচদারওলু এরদোয়ান পেয়েছিলেন ৪৪.৯৫ শতাশ। 

তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী, ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তবে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হয়। জয় নিশ্চিতের জন্য ৫০ শতাংশ পেতেই হবে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম