মণিপুরে আট ঘণ্টার ‘বন্দুকযুদ্ধে ৪০ সন্ত্রাসী’ নিহত: মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ১৯:৪৫আপডেট : ২৮ মে ২০২৩, ১৯:৪৭

ভারতের মণিপুর রাজ্য পুলিশের কমান্ডোরা জাতিগত সহিংসতা কবলিত বিভিন্ন স্থানে আট ঘণ্টার বেশি সময় ধরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং সাংবাদিকদের বলেছিলেন, ৪০ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিরেন সিং বলেন, সন্ত্রাসীরা এম-১৬ ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার গান নিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। তারা অনেক গ্রামে ঢুকে পুড়িয়ে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছি। এতে সহযোগিতা করছে সেনাবাহিনী ও অপর নিরাপত্তাবাহিনী। আমরা জানতে পেরেছি আজ ৪০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা নিরস্ত্র বেসামরিকদের গুলি করছিল। সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে লড়াই মণিপুরকে অস্থিতীশীল করার চেষ্টা।

সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, সশস্ত্র সন্ত্রাসীরা ইমফল উপত্যকার আশেপাশে পাঁচটি এলাকায় হামলা চালিয়েছে। সেকমাই অঞ্চলে গোলাগুলি শেষ হয়ে গেছে।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ ১০ আহতকে তারা চিকিৎসা দিয়েছেন। ২৭ বছর বয়সী এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বিরেন সিং বলেছেন, বেসামরিকদের ওপর গত দুই দিনের সহিংসতা পরিকল্পিত এবং নিন্দনীয়। শনিবার রাজ্যটি সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে তিনি মেইতেইস ও কুকি সম্প্রদায়কে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন।

২৫ দিন ধরে রাজ্যটির ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম