প্রথমবারের মতো বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র-তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৩, ১১:০২আপডেট : ০১ জুন ২০২৩, ১১:১৪

তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তি সই করতে চলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ জুন) এই চুক্তি সই হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটি নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে এমন চুক্তি হচ্ছে বলে জানিয়েছে দুই পক্ষের সরকার।

তাইওয়ানের বাণিজ্য সমঝোতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হবে চুক্তিটি। মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি সারাহজ বিয়াঞ্চি এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোনও পক্ষই।

গত বছরের আগস্টে একবিংশ শতাব্দীর বাণিজ্য নিয়ে মার্কিন-তাইওয়ান আলোচনা শুরু হয়। মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক থেকে তাইওয়ানকে বাদ দেওয়ার পর তাইপের সঙ্গে এমন আলোচনার মাধ্যমে যুক্ত ছিল ওয়াশিংটন।

গত মাসে, বাণিজ্য উদ্যোগের প্রথম অংশে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছায়। এ অংশের মধ্যে শুল্ক, পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ছোট ব্যবসার উদ্যোগ অন্তর্ভূক্ত।

প্রাথমিকভাবে এই চুক্তি সইয়ের পর বাণিজ্য উদ্যোগের দ্বিতীয় ও জটিল ধাপ নিয়ে দুই পক্ষের আলোচনা শুরু হবে বলে প্রতিবেদনে জানায় রয়টার্স। দ্বিতীয় ধাপে থাকবে কৃষি, আধুনিক বাণিজ্য, শ্রমিক ও কাজের পরিবেশ, সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগসহ বিভিন্ন বিষয়।

চুক্তিতে পণ্যের শুল্ক পরিবর্তনের বিষয় নেই বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। তবে এর মাধ্যমে মার্কিন-তাইওয়ান সম্পর্ক জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছে বেইজিং। সূত্র: রয়টার্স

 

/এটি/   
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম