চীনা উড়োজাহাজের অনুপ্রবেশ, আকাশ প্রতিরক্ষা সক্রিয় করলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৩:১৫আপডেট : ০৮ জুন ২০২৩, ১৩:১৯

তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রায় ৩৭ টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৮ জুন) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন কথা বলেছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫ টা থেকে পর্যবেক্ষণ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমায় ৩৭ টি চীনা যুদ্ধবিমান চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে জে-১১, জে-১৬ যুদ্ধবিমানসহ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এইচ-৬ বোমারু বিমান ছিল।

বিষয়টির নজরদারির জন্য বিমান ও জাহাজ পাঠানোর পাশাপাশি ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল তাইওয়ান। অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এমন তথ্য পাওয়া যায়। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (আদিজ) হলো তাইওয়ানের এমন একটি সীমান্তবর্তী এলাকা যা সবসময়ই নজরদারি ও টহলের মধ্যে রাখে তাইওয়ান। মূলত চীনা হুমকি মোকাবিলায় এমন পদক্ষেপ নিয়েছে তাইওয়ান।

এর আগেও বেশ কয়েকবার আদিজে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধবিমান। চলতি বছরের এপ্রিলেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে গেলে অঞ্চলটির আকাশ সীমায় মহড়া চালায় বেইজিং।

উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে শাসিত তাওয়ানকে নিজ ভুখণ্ড হিসেবে দেখে চীন। যেকোনও উপায়ে অঞ্চলটিকে আবার নিজ ভূখণ্ডের অন্তর্গত করবে বলে জানিয়েছে চীনা সরকার। তবে তাইওয়ান সরকার বলছে, চীনের সঙ্গে একীভূত হবে কিনা, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তাইওয়ানের জনগণের হাতে। সূত্র: রয়টার্স

 

/এটি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম