বিস্ফোরণে কেঁপে উঠলো তুরস্কের আঙ্কারা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৩, ১৯:৩৩আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:৪২

তুরস্কের রাজধানী আঙ্কারায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আঙ্কারার গভর্নর জানিয়েছেন, ‘একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান তারা। নিহতদের সবাই শ্রমিক।’ 

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে এমকেই রকেট ও বিস্ফোরক কারখানাটিতে এ ঘটনা ঘটেছে।

আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ শাহিন সাংবাদিকদের বলেছেন, ‘কেমিক্যাল পরীক্ষার কারণে কারখানার ডায়নামাইট ডিপার্টমেন্টে একটি বিস্ফোরণ ঘটেছে। দুর্ভাগ্যবশত পাঁচ শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের জন্য সমবেদনা।’

শ্রমিক নিহতের খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এখনও আরও পাঁচজন কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে জরুরি বিভাগ। এ বিষয়ে তদন্ত শুরু করেছে এরদোয়ান প্রশাসন। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম