আবারও তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করলো চীনা যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৩, ১৮:০৪আপডেট : ১১ জুন ২০২৩, ২০:০০

আবারও তাইওয়ান প্রণালিতে দেখা গেলো চীনা যুদ্ধবিমান। এবার তাইওয়ান প্রণালির বিতর্কিত মধ্যরেখা অতিক্রম করেছে ১০টি যুদ্ধবিমান। এরই প্রতিক্রিয়ায় রবিবার (১১ জুন) আকাশে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে বলে দাবি করছে তাইওয়ান। এছাড়া প্রণালিটিতে ৪টি চীনা যুদ্ধজাহাজ টহল চালিয়েছে বলে দাবি দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

রবিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে ২৪টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে তারা। এরমধ্যে জে-১০, জে-১১, জে-১৬ যুদ্ধবিমান ও এইচ-৬ বোমারু বিমান উল্লেখযোগ্য।

এর প্রতিক্রিয়ায় আকাশে নিজেদের যুদ্ধবিমান ও তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তাইপে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল দ্বীপটি। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাইওয়ান সীমান্তে সামরিক কর্মকাণ্ড চালালো চীন। বৃহস্পতিবার দ্বীপটির আকাশ প্রতিরক্ষা সীমায় ৩৭টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছিল তাইপে।

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজ ভূখণ্ড দাবি করে চীন। ৩ বছর ধরে দ্বীপটির আশপাশে নিয়মিত মহড়া চালালেও তাদের মূল ভূখণ্ডের আকাশে অনুপ্রবেশ করেনি বেইজিং। এদিকে তাইওয়ান প্রণালির মধ্যরেখাকে অনানুষ্ঠানিক বিভক্তকারী রেখা হিসেবে চিহ্নিত করে তাইপে। তবে তাইপের এমন দাবিকে অস্বীকৃতি জানিয়ে নিয়মিতই মধ্যরেখা অতিক্রম করে চীন। সূত্র: রয়টার্স

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান