জাপানে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ২ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩, ১৪:২৩আপডেট : ১৪ জুন ২০২৩, ১৪:৪১

জাপানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় ২ সেনা নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৮ বছরের এক তরুণ প্রশিক্ষণার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) জাপানের গিফু অঞ্চলের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিং প্রশিক্ষণের সময় সহকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন অভিযুক্ত তরুণ। গুলিবিদ্ধ হয়ে ২৫ বছরের এক যুবকসহ দুইজন নিহত হন। আহত ব্যক্তির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনায় বেসামরিক কোনও ব্যক্তি জড়িত ছিল না বলেও প্রাথমিক জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল ঘটনা হলেও সম্প্রতি দেশটিতে উল্লেখযোগ্য হারে তা বেড়েছে। গত বছরের জুলাইয়ে এক সমাবেশে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। সূত্র: বিবিসি

/এটি/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান