ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: সতর্ক ভারত-পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩, ১৯:০৭আপডেট : ১৪ জুন ২০২৩, ১৯:০৭

আরব সাগর থেকে ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধু প্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে গুজরাটের স্বরাষ্ট্র ও কুচ অঞ্চল এবং সিন্ধুর কেটি বন্দরে ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ দুটির আশঙ্কাজনক অঞ্চলগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাদের।

ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি উপকূলে ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) আঞ্চলিক পরিচালক মনোরমা মোহান্তি।

তবে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) বলছে ভিন্ন কথা। পিএমডির মতে, ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ‘বিপর্যয়’, যা উপকূলে ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে।

গুজরাটের কুচ ও স্বরাষ্ট্র অঞ্চলে ঘূর্ণিঝড়ের রেড অ্যালার্ট জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার অঞ্চল দুটি থেকে অন্তত ৪৪ হাজার বাসিন্দাকে অস্থায়ীভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 

একই রকম সতর্কতা পাকিস্তানের সিন্ধুতেও। অঞ্চলটি থেকে প্রায় ৬৪ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সাময়িক সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী সারজিল মেমোন।

ঘূর্ণিঝড়ের ফলে দুই দেশেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ভারতের আবহাওয়া কর্মকর্তারা। সূত্র: এনডিটিভি ও ডন

 

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম