৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৩, ১০:৪৩আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:০৪

ফিলিপাইনের লুজন দ্বীপের মিন্ডরো প্রদেশ কেঁপে উঠেছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে। দেশটির রাজধানী ম্যানিলা ও পার্শ্ববর্তী প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়। বৃহস্পতিবারের (১৫ জুন) এ ঘটনায় উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফিলিপাইন সিসমোলজি এজেন্সি প্রাথমিকভাবে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করে। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানায় সংস্থাটি। এর ফলে কিছুটা ক্ষয়ক্ষতি ও দুর্যোগ পরবর্তী আতঙ্কের আশঙ্কা করছেন সংস্থাটির কর্মকর্তারা।

ভূমিকম্পের কারণে সাময়িকভাবে ম্যানিলার তিনটি এলিভেটেড রেল লাইন বন্ধ করে দেওয়া হয়। দেশটির পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ম্যানিলার একটি হোটেলে সিলিং লাইট কাঁপতে দেখা গেছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র একটি আন্তর্জাতিক বাণিজ্য ফোরামে অংশগ্রহণের পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম