সিউল-বেইজিংয়ের উষ্ণতা চান ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩, ২৩:০০আপডেট : ১৭ জুন ২০২৩, ২৩:০০

চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। সিউলের এমন প্রচেষ্টাকে সমর্থন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শনিবার ফোনালাপে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে আলোচনা করেন ব্লিঙ্কেন। বেইজিংয়ের সঙ্গে সিউল ও পিয়ংইয়ংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন তারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উ. কোরিয়ার ক্রমাগত উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন পার্ক জিন ও ব্লিঙ্কেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু নিরস্ত্রীকরণে চীনকে উদ্যোগী হতে আহ্বান অব্যাহত রাখতেও সম্মত হন এই দুই নেতা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রথম কোনও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে রবিবার বেইজিং সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। আগামী ১৮ ও ১৯ জুন চীনের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সূত্র: রয়টার্স

/এটি/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম